সংবাদ

চাঁদপুরে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

চাঁদপুরে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ছবি : সংবাদ

চাঁদপুরে অনিয়ম ও ত্রুটির অভিযোগে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারে (ওটি) বিশৃঙ্খলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় এবং ব্যবস্থাপনায় অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমের পরিবেশ ও ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছেন আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জনস্বার্থে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে অনিয়ম ও ত্রুটির অভিযোগে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারে (ওটি) বিশৃঙ্খলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় এবং ব্যবস্থাপনায় অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমের পরিবেশ ও ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছেন আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জনস্বার্থে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত