সংবাদ

দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজারে অবৈধভাবে মজুত করা ৪০ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় হাসান বশরি নামের এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) রাতে হাসান বশরি ডাংধরা ইউনিয়নের বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে অবৈধভাবে গুদামজাত করেন। বিষয়টি টহলরত বিজিবির নজরে এলে তারা সারের মজুতটি নজরে রাখে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সারগুলো জব্দ করা হয় এবং হাসান বশরিকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সার মজুতের বিষয়টি প্রথমে বিজিবির নজরে আসে। পরে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সার জব্দ এবং অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, কিছু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। অনুমতি ছাড়া সার মজুত করা অপরাধ। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দ করা সারগুলো সরকারি দামে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জে ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজারে অবৈধভাবে মজুত করা ৪০ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় হাসান বশরি নামের এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) রাতে হাসান বশরি ডাংধরা ইউনিয়নের বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে অবৈধভাবে গুদামজাত করেন। বিষয়টি টহলরত বিজিবির নজরে এলে তারা সারের মজুতটি নজরে রাখে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সারগুলো জব্দ করা হয় এবং হাসান বশরিকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সার মজুতের বিষয়টি প্রথমে বিজিবির নজরে আসে। পরে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সার জব্দ এবং অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, কিছু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। অনুমতি ছাড়া সার মজুত করা অপরাধ। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দ করা সারগুলো সরকারি দামে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত