সংবাদ

বৃষ্টির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

বৃষ্টির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে রেকর্ড করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, ১১৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১৫ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী।

অন্যদিকে, ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। বাতাসের এই মানকে নাগরিকদের জন্য সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই স্কোর (১৭৪) নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

দূষণ তালিকায় ওপরের দিকে থাকা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, বাহরাইনের মানামা এবং উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। আবার স্কোর ১৫১ থেকে ২০০ হলে সাধারণ নাগরিকদের জন্যই তা ‘অস্বাস্থ্যকর’। স্কোর ৩০০ ছাড়িয়ে গেলে পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বৃষ্টির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে রেকর্ড করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, ১১৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১৫ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী।

অন্যদিকে, ১৭৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। বাতাসের এই মানকে নাগরিকদের জন্য সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই স্কোর (১৭৪) নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

দূষণ তালিকায় ওপরের দিকে থাকা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, বাহরাইনের মানামা এবং উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। আবার স্কোর ১৫১ থেকে ২০০ হলে সাধারণ নাগরিকদের জন্যই তা ‘অস্বাস্থ্যকর’। স্কোর ৩০০ ছাড়িয়ে গেলে পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত