সংবাদ

অনুমোদন পেলে বৃহস্পতিবারেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

অনুমোদন পেলে বৃহস্পতিবারেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হতে পারে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে জানিয়েছিলেন, নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ শেষ হলে তা দ্রুত মন্ত্রিসভায় তোলা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পরপরই প্রজ্ঞাপন জারির আইনি প্রক্রিয়া শুরু হবে।

সংশ্লিষ্ট কমিটি সূত্রে জানা গেছে, সচিব কমিটি সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রথম বছর কেবল মূল বেতন এবং দ্বিতীয় বছর বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা (নির্ধারিত) করার সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। সরকারের '১৮০ দিন' উপলক্ষে প্রকাশিত ই-বুকেও নতুন পে স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য 'বড় সুখবর' হিসেবে অভিহিত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতা ও পেনশনের জন্য বড় অংকের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

অনুমোদন পেলে বৃহস্পতিবারেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত