সংবাদ

নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ, নতুন উত্তরসূরি হাকন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ, নতুন উত্তরসূরি হাকন
ছবি : সংগৃহীত

নরওয়ের রাজা হ্যারাল্ড (পঞ্চম) ৮৯ বছর বয়সে পরলোকগমন করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ওসলোর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজপ্রাসাদের এক বিবৃতিতে রাজার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছাড়াও রাজা হ্যারাল্ড রক্তজনিত রোগ 'হেমোলাইটিক অ্যানিমিয়া' এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে ভুগছিলেন। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইউরোপের সবচেয়ে প্রবীণ এই সম্রাটের প্রয়াণে রাজপ্রাসাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর নরওয়ের সংবিধান অনুযায়ী তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন (৫৩) দেশটির নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন। মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর নতুন রাজার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নরওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় না, তবে নতুন রাজাকে পার্লামেন্টে শপথ গ্রহণ করতে হবে।

১৯৯১ সালের ১৭ জানুয়ারি পিতা রাজা ওলাভের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেছিলেন হ্যারাল্ড। দীর্ঘ ৩৫ বছরের শাসনামলে তিনি নরওয়ের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আধুনিকমনা শাসক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ২০১১ সালে উগ্রপন্থী হামলায় ৭৭ জনের মৃত্যুর পর তার আবেগঘন ভাষণ এবং প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ভঙ্গি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

রাজা হ্যারাল্ডের মৃত্যু এমন এক সময়ে হলো যখন নরওয়ের রাজপরিবার বিভিন্ন কেলেঙ্কারি ও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে এসবের ঊর্ধ্বে থেকে হ্যারাল্ড আমৃত্যু তার দায়িত্ব পালন করে গেছেন। তিনি ছিলেন ১৯০৫ সালে নরওয়ের স্বাধীনতার পর দেশটিতে জন্ম নেওয়া প্রথম রাজকীয় উত্তরাধিকারী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নরওয়ের রাজা হ্যারাল্ডের প্রয়াণ, নতুন উত্তরসূরি হাকন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত