মুসলিম দেশগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল ওলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৬৬ বছর বয়সী ইসমাইল ওলদ শেখ আহমেদ চাদের কূটনীতিক হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। বর্তমান মহাসচিব তাহার মেয়াদ আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
ইসমাইল ওলদ শেখ আহমেদের দীর্ঘ ও বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ ছাড়া লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। আরবি ভাষার পাশাপাশি তিনি ফরাসি ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী।
জেদ্দায় অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং জেরুজালেমের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। উল্লেখ্য, ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তরাষ্ট্রীয় সংস্থা, যার বর্তমান সদস্য সংখ্যা ৫৭। মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিন সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংস্থাটি কাজ করে থাকে।
/

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন