সংবাদ

ফরিদপুর মেডিকেল হাসপাতালকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

ফরিদপুর মেডিকেল হাসপাতালকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ
ছবি : সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের জরুরি অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধি এবং রোগীদের সব ধরনের হয়রানি থেকে মুক্ত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় চিকিৎসার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দক্ষ জনবল নিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা এবং পর্যাপ্ত সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়।

হাসপাতাল এলাকা থেকে দালাল চক্র নির্মূল করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সভায় সমন্বিত সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুণ্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুর মেডিকেল হাসপাতালকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত