সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ ফরিদপুরের দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

রাজবাড়ীতে ইয়াবাসহ ফরিদপুরের দুই ব্যক্তি গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫২টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং একই উপজেলার ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাজ্জাদ টেলিকম নামের একটি দোকানের সামনের পাকা রাস্তা থেকে শিপন ও সোহেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজই তাদের যথাযথ পুলিশ প্রহরায় রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ইয়াবাসহ ফরিদপুরের দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫২টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং একই উপজেলার ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাজ্জাদ টেলিকম নামের একটি দোকানের সামনের পাকা রাস্তা থেকে শিপন ও সোহেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজই তাদের যথাযথ পুলিশ প্রহরায় রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত