সংবাদ

জামালপুরে এক সপ্তাহে ৫ মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

জামালপুরে এক সপ্তাহে ৫ মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

জামালপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথক স্থান থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক কলেজছাত্রীসহ তিন নারী, এক কিশোরী ও একজন ব্যবসায়ী রয়েছেন। একের পর এক এসব রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট জামালপুর শহরের শেখের ভিটা এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে তার দুই শিশু সন্তানের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই।

এর চার দিন পর, ২৭ আগস্ট মাদারগঞ্জ উপজেলায় নিজের দোকান থেকে সামিউল ইসলাম (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৮ আগস্ট সকালে একই উপজেলার একটি সেচপাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপসী আগের রাত থেকে নিখোঁজ ছিল।

একই দিন রাতে জামালপুর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান রিমার (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আজ ২৯ আগস্ট সকালে নান্দিনা রেলস্টেশন সংলগ্ন একটি বাসা থেকে শারমিন আক্তার (২৬) নামে আরেক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্বল্প সময়ের ব্যবধানে এতগুলো মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সচেতন নাগরিক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘এক সপ্তাহে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনা স্বাভাবিক নয়। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং শহরের আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা জরুরি।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সামাজিক সচেতনতা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া মসজিদগুলোতেও সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।’

সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক জানান, মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে এক সপ্তাহে ৫ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত