সংবাদ

হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজ হুজুরের দোয়া নিতে ফটিকছড়ি এসেছি। জ্ঞান জিয়ারত করে আসে না, জ্ঞানের কাছে জিয়ারত করে যেতে হয়। সেই বোধ থেকেই আমিরে হেফাজতের কাছে আসা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়নীতি অনুসরণ এবং তার আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধে তিনি অত্যন্ত সচেতন ও সতর্ক ভূমিকা পালন করছেন।’

সরকারের ওপর ওলামা-মাশায়েখদের গঠনমূলক চাপের প্রয়োজনীয়তা তুলে ধরে শামীম কায়সার বলেন, ‘আমরা এসব পরামর্শকে চাপ হিসেবে নয়, বরং ভুলত্রুটি সংশোধনের পথ হিসেবে দেখি। এই গঠনমূলক পরামর্শ সরকারের পথচলাকে আরও মসৃণ করবে।’

হেফজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী জানান, সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন তিনি কোনো বিশেষ গোষ্ঠীর নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে কাজ করতে চান।

উল্লেখ্য, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে শুরুতে এর প্রতিবাদ জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজকের এই সৌজন্য সাক্ষাৎ সেই দূরত্বের অবসানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত