সংবাদ

হাসপাতালে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

হাসপাতালে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

 ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট সংগ্রহ নিয়ে তর্কের জেরে 'দৈনিক কালবেলা'র স্থানীয় প্রতিনিধি মো. নুরুল ইসলাম তানিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দায়িত্বরত এক আনসার সদস্যকেও লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী রোগীদের লাইনে না দাঁড়িয়ে দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল মেম্বার ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিকিট সংগ্রহ করতে গেলে উপস্থিত নারীরা প্রতিবাদ করেন। দায়িত্বরত আনসার সদস্য নিপুন এতে বাধা দিলে শ্রমিক দল নেতাদের সঙ্গে তার বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনসার সদস্যকে ধাক্কা দেওয়া হয়।

সেখানে উপস্থিত সাংবাদিক নুরুল ইসলাম তানিম এই অনিয়ম ও আচরণের প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, আওয়াল মেম্বার, আব্দুর রাজ্জাক ও আজাদসহ তাদের সহযোগীরা তানিমের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এসময় তারা সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত সাংবাদিক তানিম পরে ওই হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসা নেন। তিনি বলেন, ‘টিকিট কাটার অনিয়ম ও আনসার সদস্যের ওপর হামলার প্রতিবাদ করায় তারা আমার ওপর চড়াও হয়েছে। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।’

অভিযুক্ত আওয়াল মেম্বার ও আব্দুর রাজ্জাকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সংবাদকে বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ আমরা হাতে পেয়েছি। ভুক্তভোগী সাংবাদিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাসপাতালে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত