সংবাদ

বাল্যবিয়ে রুখতে গিয়ে রোষানলে ইউএনও, শ্রমিকদল নেতাসহ আটক ৩

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

বাল্যবিয়ে রুখতে গিয়ে রোষানলে ইউএনও, শ্রমিকদল নেতাসহ আটক ৩
ছবি : সংবাদ

নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তার ভ্রাম্যমাণ আদালত। আটক বরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় হামলায় এক গ্রামপুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক শ্রমিকদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অগস্ট) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-বিশা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, বর আল আমিন ও কনে।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত বিয়ের আসর থেকে বর আল আমিনকে আটক করে গাড়িতে তুললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বরপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ইউএনওর গাড়িটি আটকে দেয় এবং বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করা হলে গ্রামপুলিশ সদস্য সাহাদাত হোসেন বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ অতিরিক্ত সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত গ্রামপুলিশ সাহাদাত হোসেন বলেন, ‘ইউএনও স্যারকে রক্ষা করতে সামনে গেলে তারা আমাকে মারধর শুরু করেন এবং স্যারসহ অন্যদের ওপরও চড়াও হন।’

জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সংবাদকে বলেন, ‘১২ বছরের এক শিশুর বিয়ে দেওয়া হচ্ছে শুনে আমরা অভিযানে যাই। বরকে আটক করার পর তার পক্ষের লোকজন সরকারি কাজে বাধা দেয় এবং আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে শ্রমিকদল নেতাসহ তিনজনকে আটক করে থানায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাল্যবিয়ে রুখতে গিয়ে রোষানলে ইউএনও, শ্রমিকদল নেতাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত