সংবাদ

চীন থেকে শক্তিশালী জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

চীন থেকে শক্তিশালী জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে আধুনিক ৪.৫ প্রজন্মের ‘জে-১০সিই’ (J-10CE) যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াইয়ে এই যুদ্ধবিমানের সাফল্যের খবর আসার পরই ঢাকা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ (এসসিএমপি)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব যুদ্ধবিমান কেনার একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে। বাজেটে বরাদ্দ সাপেক্ষে চলতি অর্থবছরেই এই ক্রয়প্রক্রিয়া কার্যকর করা হতে পারে। অন্যথায় এটি আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত হবে।

জে-১০সিই মূলত একটি ইঞ্জিনচালিত মাল্টিরোল যুদ্ধবিমান, যা ঘণ্টায় সর্বোচ্চ ১.৮ মেক গতিতে উড়তে পারে। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন উন্নত অস্ত্র বহনে সক্ষম। গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংক্ষিপ্ত সামরিক উত্তজনা চলাকালীন এই বিমানটি ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের বিপরীতে কার্যকর পারফরম্যান্স দেখিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।

জানা গেছে, এই ক্রয় প্রস্তাবের আওতায় কেবল যুদ্ধবিমানই নয়, এর সঙ্গে চীন থেকে অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ড্রোন কেনার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির আলোচনার পর এই নতুন সমর সরঞ্জাম কেনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত জানুয়ারি মাসে ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অ্যারোস্পেস প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

মায়ানমারের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানবাহিনীকে আধুনিকায়ন করার এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডন

আরো পড়ুন...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চীন থেকে শক্তিশালী জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত