যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। ১৬ বছর বয়সেই লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েছেন এই বিস্ময় বালক।
রোববার (৩০ আগস্ট) ভোরে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে লক্ষ্যভেদ করেন সুলিভান। তার দল ম্যাচটি জিতেছে ৩-১ গোলে। ম্যাচের ৫০তম মিনিটে ডি-বক্সে ঢুকে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান সুলিভান। এটি চলতি মৌসুমে সুলিভানের তৃতীয় গোল।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে নাম লেখানো সুলিভানের বর্তমান বয়স ১৬ বছর ৩৩৬ দিন। এই বয়সেই তিনি লিগের ইতিহাসে এমন এক রেকর্ড গড়লেন, যা আগে কখনো কেউ পারেনি। এমএলএসের ইতিহাসে ১৮ বছরের নিচে মাত্র তিনজন খেলোয়াড় টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পেরেছিলেন, সুলিভান তাদের মধ্যে কনিষ্ঠতম।
সুলিভানের এই ইতিহাস গড়ার দিনে নিউ ইয়র্ক রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় থাকার ধারাও ভেঙে গেছে। চলতি মৌসুমে ৩৪টি ম্যাচ খেলে সুলিভান নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন নিয়মিত। ফুটবল বিশ্লেষকদের মতে, যেভাবে তিনি এগোচ্ছেন, তাতে বিশ্ব ফুটবলে বড় তারকা হওয়ার সব সম্ভাবনা তার মধ্যে রয়েছে।
\

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন