সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের
ছবি : সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও এক ধাপ এগিয়ে তিনে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে টাইগারদের পয়েন্ট তালিকার এই ভাগ্য। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলে প্রোটিয়াদের টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে শুরু থেকেই ধারাবাহিক ও প্রত্যাশার চেয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ দল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করলেও, মাঠের নৈপুণ্যে এরই মধ্যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। তিনে ওঠার সুযোগ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই ফাইনাল খেলার নতুন স্বপ্ন বুুনছেন ক্রিকেটপ্রেমীরা।

চলতি চক্রে বাংলাদেশ এ পর্যন্ত ৬টি টেস্টে অংশ নিয়ে ৩টিতে জয়, ২টিতে হার ও ১টিতে ড্র অর্জন করেছে। অন্যদিকে, সমসংখ্যক জয়ের পাশে ২টি পরাজয় নিয়ে মোট ৫টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। ম্যাচটি অমীমাংসিত বা ড্র হলে দক্ষিণ আফ্রিকার রেটিং কমে বাংলাদেশের সমান অর্থাৎ ৫৫.৫৬ শতাংশ হবে। তবে প্রোট্রিয়াদের হারিয়ে অস্ট্রেলিয়া জয় তুলে নিতে পারলে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৫০ শতাংশে। ফলে ম্যাচটির ফলের সমীকরণেই নির্ধারিত হবে পয়েন্ট তালিকায় নাজমুল হোসেন শান্তদের তিন নম্বরে উঠে আসার পথ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও এক ধাপ এগিয়ে তিনে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে টাইগারদের পয়েন্ট তালিকার এই ভাগ্য। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলে প্রোটিয়াদের টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে শুরু থেকেই ধারাবাহিক ও প্রত্যাশার চেয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ দল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করলেও, মাঠের নৈপুণ্যে এরই মধ্যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। তিনে ওঠার সুযোগ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই ফাইনাল খেলার নতুন স্বপ্ন বুুনছেন ক্রিকেটপ্রেমীরা।

চলতি চক্রে বাংলাদেশ এ পর্যন্ত ৬টি টেস্টে অংশ নিয়ে ৩টিতে জয়, ২টিতে হার ও ১টিতে ড্র অর্জন করেছে। অন্যদিকে, সমসংখ্যক জয়ের পাশে ২টি পরাজয় নিয়ে মোট ৫টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। ম্যাচটি অমীমাংসিত বা ড্র হলে দক্ষিণ আফ্রিকার রেটিং কমে বাংলাদেশের সমান অর্থাৎ ৫৫.৫৬ শতাংশ হবে। তবে প্রোট্রিয়াদের হারিয়ে অস্ট্রেলিয়া জয় তুলে নিতে পারলে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৫০ শতাংশে। ফলে ম্যাচটির ফলের সমীকরণেই নির্ধারিত হবে পয়েন্ট তালিকায় নাজমুল হোসেন শান্তদের তিন নম্বরে উঠে আসার পথ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত