সংবাদ

মক্কা প্যাক্ট ইতিবাচক, তবে জাতীয় স্বার্থ দেখতে হবে: আসিফ মাহমুদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

মক্কা প্যাক্ট ইতিবাচক, তবে জাতীয় স্বার্থ দেখতে হবে: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ বা ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এই চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে এনসিপি মুখপাত্র বলেন, ‘তিনটি দেশের এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তবে এটি যদি দেশের জন্য ফলপ্রসূ হয়, তবেই তা ভালো। আমরা এই চুক্তির সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করছি এবং এনসিপির উপকমিটি এ বিষয়ে নিবিড় নজর রাখছে।’

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। কোনো নির্দিষ্ট সামরিক বা বাণিজ্যিক বলয়ে ঢুকে পড়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমেছিল, কিন্তু এখন তা আবারও বাড়ছে। নির্বাচনের পর থেকে গ্যাস-বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মক্কা প্যাক্ট ইতিবাচক, তবে জাতীয় স্বার্থ দেখতে হবে: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ বা ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এই চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে এনসিপি মুখপাত্র বলেন, ‘তিনটি দেশের এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তবে এটি যদি দেশের জন্য ফলপ্রসূ হয়, তবেই তা ভালো। আমরা এই চুক্তির সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করছি এবং এনসিপির উপকমিটি এ বিষয়ে নিবিড় নজর রাখছে।’

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। কোনো নির্দিষ্ট সামরিক বা বাণিজ্যিক বলয়ে ঢুকে পড়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমেছিল, কিন্তু এখন তা আবারও বাড়ছে। নির্বাচনের পর থেকে গ্যাস-বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত