চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা (২১) খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যান।
পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর ও পেছনের অংশে রাখা আটটি বাদামি রঙের তেলের কার্টনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন