বগুড়ার মোকামতলা উপজেলার দেউলী সিনিয়র আলিম মাদ্রাসার ইবতেদায়ী শাখার সহকারী মৌলভী শিক্ষক জুলফিকার আলী দীর্ঘ প্রায় ৪৫ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন। সোমবার (৩১ আগস্ট) ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
দুপুরে মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি এইচএম আব্দুল ওয়াদুদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পিটিআইয়ের রিসোর্স পার্সন নুরুল আমিন।
মাদ্রাসা সূত্র জানায়, জুলফিকার আলী ১৯৮১ সালের ১ নভেম্বর দেউলী সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইবতেদায়ী শাখায় শিক্ষকতা করেন। ৩১ আগস্ট ২০২৬ তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী শিক্ষক ফেরদৌস আলম, রফিকুল ইসলাম, বসিরন নেসা ও আব্দুর রশিদ। তারা বিদায়ী শিক্ষক জুলফিকার আলীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবসরোত্তর জীবনের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে জুলফিকার আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ২০২১ সালের ১ মার্চ অবসরে যাওয়া ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং সহকারী মৌলভী শিক্ষক আ.স.ম. আজিজুর রহমানকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন