চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ-এ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার স্টেশন পর্যন্ত বিশেষ প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম ডিভিশন। যাত্রী ও রেলওয়ে কর্মীদের নিরাপত্তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে রেলপথের বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রী ও ট্রেনে কর্মরত স্টাফরা আহত হচ্ছেন। অনেক সময় যাত্রীদের গুরুতর আঘাতের পাশাপাশি ট্রেনের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
এ ধরনের অপরাধ প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার স্টেশন পর্যন্ত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে স্থানীয়দের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ক্ষতিকর দিক, যাত্রী ও রেলওয়ে কর্মীদের আহত হওয়ার ঝুঁকি এবং এ ধরনের অপরাধের আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি কেউ যেন পাথর না নিক্ষেপ করে এবং এমন ঘটনা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়—সে বিষয়ে আহ্বান জানানো হয়।
এ সময় চট্টগ্রাম ডিভিশনের কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রামের সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ সালামত উল্লাহ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম এটিএম আতাউল গনি, এ.ই.এন চট্টগ্রাম মো. ওমর ফারুক, আইডব্লিউ ষোলশহর, পিডব্লিউ কক্সবাজার, স্টেশন মাস্টার ষোলশহরসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের অপরাধ প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন