সংবাদ

১১ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নতুন কর্মস্থল নির্ধারণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

১১ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নতুন কর্মস্থল নির্ধারণ
ছ‌বি: সংগৃ‌হিত

বাংলাদেশ পুলিশের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন স্থানে দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

বদলি কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
​প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টেলিকম অ্যান্ড ডিজিটাল সার্ভিসেসের (টিডিএস) আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে পাঠোনো হয়েছে। ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ন্যস্ত করা হয়েছে।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
​একই আদেশে সহকারী পুলিশ সুপারদেরও নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। এর মধ্যে ডিএমপির আবু-সায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে ও ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে স্থলাভিষিক্ত করা হয়েছে।
অন্যদিকে র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকায় টিডিএসে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

১১ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নতুন কর্মস্থল নির্ধারণ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন স্থানে দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

বদলি কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
​প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টেলিকম অ্যান্ড ডিজিটাল সার্ভিসেসের (টিডিএস) আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে পাঠোনো হয়েছে। ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ন্যস্ত করা হয়েছে।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
​একই আদেশে সহকারী পুলিশ সুপারদেরও নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। এর মধ্যে ডিএমপির আবু-সায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে ও ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে স্থলাভিষিক্ত করা হয়েছে।
অন্যদিকে র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকায় টিডিএসে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত