সংবাদ

পূজার আগেই উর্দির দাবিতে অবরুদ্ধ কলকাতা: রাজপথে হাজারো চাকরিপ্রার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

পূজার আগেই উর্দির দাবিতে অবরুদ্ধ কলকাতা: রাজপথে হাজারো চাকরিপ্রার্থী

​পুলিশের পোশাক পরার স্বপ্ন বুকে নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগপত্রের দাবিতে রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিপ্রার্থীরা।

লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সাক্ষাৎকার শেষ হওয়ার পরেও চূড়ান্ত ফল প্রকাশ না করায় সোমবার (৩১ আগস্ট) কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার চাকরিপ্রার্থী এ কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল ‘এবার পূজায় উর্দি চাই’ এবং ‘অপেক্ষা আর করছি না, রেজাল্ট ছাড়া যাচ্ছি না।’
​চাকরিপ্রার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ২০২৪ সালে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। সফল প্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় এবং সেই পর্বও সম্পন্ন হয়।
তবে ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছিল। মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পর কয়েক মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।
​এই বিক্ষোভ মিছিলের কারণে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং চারপাশের সড়কগুলোতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে মধ্য কলকাতায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
চাকরিপ্রার্থীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।
আন্দোলনরতদের একজন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা সৌমেন বিশ্বাস বলেন, "এবার পূজায় পুলিশের উর্দি পরে আমরা কর্তব্য পালন করতে চাই।"
দুর্গাপূজার আগেই চূড়ান্ত ফল প্রকাশ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ করার জোর দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

পূজার আগেই উর্দির দাবিতে অবরুদ্ধ কলকাতা: রাজপথে হাজারো চাকরিপ্রার্থী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত