সংবাদ

ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি

  • সপ্তাহখানেকের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে
  • সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং রাজধানীর উত্তরায় আয়োজিত পথসভা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এসব কর্মসূচিতে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং দলের রাজনৈতিক লক্ষ্য নিয়ে আলোকপাত করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে ওয়াদা রক্ষাকারী একটি দল। শহীদ জিয়া যে আদর্শ ও প্রত্যয় নিয়ে এ দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই নীতি ও দর্শনের পতাকা ধারণ করেই আজ আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে লাশের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছিলেন। কিন্তু তারেক রহমান গোটা জাতিকে গণতন্ত্রের মুক্তির জন্য প্রস্তুত করেছেন। যার প্রতিফলন আমরা ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেখেছি।’

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আজীবন আপসহীন থেকে তিনি যে গণতন্ত্রের বীজ বপন করেছিলেন, আজ তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র সুসংহত হচ্ছে।’

বর্তমানে দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিকে ‘বৈশ্বিক সংকট’ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম চলছে। আশা করছি, সপ্তাহখানেকের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।’

সরকার ও দল হিসেবে বিএনপি একে অপরের সহযোগী বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি দ্রুত সব ধরনের সংকটের সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উত্তরা আব্দুল্লাহপুরে আয়োজিত এক পথসভায় রিজভী দলের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দেন। তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। জনগণের ক্ষমতায়নের এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।’

শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার আবার নতুন করে চালু হচ্ছে, যা বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুযোগ তৈরি করবে।’

পথসভায় ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ন আহ্বায়ক এম কফিল উদ্দিনসহ ঢাকা উত্তর বিএনপি ও বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল। বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার।’

মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিলসহ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতোমদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভের পর বিএনপি এখন একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত