সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতারা। বুধবার দুপুরে ঐতিহাসিক বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মীর সরফত আলী সপু এবং সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে ঢাকা কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীদের একটি বিশেষ প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ করেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে বঙ্গভবনের পরিবেশ ছিল বেশ আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ। কারণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জীবনযাত্রার এক পর্যায়ে ঢাকা কলেজের একজন গর্বিত ছাত্র ছিলেন।

প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পুরনো দিনের নানা স্মৃতিচারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঢাকা কলেজের সাবেক ছাত্র ও বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী, সাবেক ভিপি জেড মর্তুজা চৌধুরী তুলা, সাবেক ভিপি হারুনুর রশিদ, সাবেক জিএস জাকির হোসেন এবং সাবেক জিএস এস এ এইচ এম জাবেদ এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

এছাড়াও ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান বাণী, ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চলসহ ঢাকা কলেজের বিভিন্ন ব্যাচের স্বনামধন্য সাবেক শিক্ষার্থীরা এই প্রতিনিধিদলে অংশ নেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালনকারী এসব গুণী সাবেক শিক্ষার্থীরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে দেশের সার্বিক কল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা। মহামান্য রাষ্ট্রপতিও ঢাকা কলেজের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হন এবং উপস্থিত সবার খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত