সংবাদ

জামালপুর-ঢাকা রুটে বাস বন্ধ, চরমে যাত্রী দুর্ভোগ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

জামালপুর-ঢাকা রুটে বাস বন্ধ, চরমে যাত্রী দুর্ভোগ
ছবি : সংবাদ

মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ থাকলেও রাতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে জামালপুর ও ঢাকাগামী দুটি বাসে হামলার ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।’

এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় গন্তব্যে যেতে পারছেন না সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে অনেককে ছোট ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি পোহাতে হচ্ছে শারীরিক ভোগান্তি।

আজ সকালে জামালপুর বাসস্ট্যান্ডে অপেক্ষায় থাকা শাহনাজ বেগম বলেন, ‘খুব জরুরি কাজে ঢাকা যাওয়া দরকার। স্টেশনে এসে দেখি কোনো বাস ছাড়ছে না। এখন বাধ্য হয়ে ভেঙে ভেঙে টাঙ্গাইলের ধনবাড়ী বা মধুপুর পর্যন্ত যাব। সেখান থেকে অন্য কোনো বাসে ঢাকা যাওয়ার চেষ্টা করব।’

আরেক যাত্রী রিফাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শ্রমিকেরা কোনো চিন্তা ছাড়াই বাস বন্ধ করে দিলেন। আমাদের দুর্ভোগের কথা কেউ ভাবছে না। এখন ময়মনসিংহ হয়ে ঘুরে ঢাকা যেতে হবে, যা সময় ও অর্থ দুটিরই অপচয়।’

পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।’

এ বিষয়ে কথা বলতে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইউসূফ আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জামালপুর-ঢাকা রুটে বাস বন্ধ, চরমে যাত্রী দুর্ভোগ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত