সংবাদ

বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় টমটমচালক নিহত

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় টমটমচালক নিহত
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়াকে (৩০) আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক পেছন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নানের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মক জখম হয়। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আব্দুল মান্নানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর আগেও বালুবাহী ট্রাকের ধাক্কায় উপজেলায় এক বৃদ্ধা ও এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। কিন্তু বারবার অভিযান চালানো হলেও নেপথ্যের প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর অর্থ লেনদেনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে। স্থানীয়দের দাবি, শুধু চালক বা হেলপারকে আটক করে এই প্রাণহানি ঠেকানো সম্ভব নয়; বালু বাণিজ্যের নেপথ্যে থাকা মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।

সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ জানায়, ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আটক চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় টমটমচালক নিহত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত