ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের নিমতলা, পলিয়ানপুর, রাজাপুর, মেদিনীপুর ও উথলী বিওপি (সীমান্ত পর্যবেক্ষণ চৌকি) এলাকায় চোরাচালানবিরোধী এই অভিযানগুলো পরিচালিত হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৭৭ বোতল ‘এসকাফ’ (Escuf) কফ সিরাপ, ১২ কেজি গাঁজা, ৮৯ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৮২০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ।
অভিযানের বিবরণ দিয়ে বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় নিমতলা সীমান্ত এলাকা থেকে ৩৩ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। একই রাতে পলিয়ানপুর সীমান্তের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা ও ৬৪ বোতল কফ সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এ ছাড়া রাজাপুর সীমান্তের একটি পেয়ারা বাগানের পাশ থেকে উদ্ধার করা হয় ৮৯ বোতল মদ।
এদিকে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে আরও ৮০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উথলী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল ২ হাজার ৮২০ পিস ভারতীয় ওষুধ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার করা মাদক ও ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন