রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় এক গৃহবধূ তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবার তথ্য কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদের কাছ থেকে রেহানা আক্তার নামে এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, তিনি আগের দিন (বুধবার) রাতে তার স্বামী মাহফুজুর রহমানকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানা পুলিশকে জানানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ ও অন্য নারীদের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ক্ষুব্ধ হয়ে রেহানা এই হত্যাকাণ্ড ঘটান। মাহফুজুর রহমানের বয়স ছিল ৪০ বছর।
ঘটনার খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত রেহানা আক্তারকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া জানান, মামলার প্রক্রিয়া চলছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন