রাজধানীর পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া এবং তাদের সহজে শনাক্ত করার লক্ষ্যে গলায় বিশেষ কলার পরানোর কার্যক্রম শুরু করেছে গুলশান সোসাইটি ও ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্ট (দাওয়াত)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্ক প্রাঙ্গণে এই যৌথ মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গুলশান সোসাইটি ও দাওয়াতের সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং দাওয়াতের মহাসচিব নাজনীন হক আকবর সমন্বিতভাবে এই সেবামূলক উদ্যোগের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "একটি সভ্য নগরীতে মানুষের পাশাপাশি সকল পশু-পাখির সহাবস্থানের সমান অধিকার রয়েছে। পথকুকুরও আমাদের নগর সমাজেরই অংশ। তারা আমাদের রাস্তা, পার্ক ও আশপাশের এলাকায় মানুষের সঙ্গে বসবাস করে। একটি মানবিক শহর কুকুর-বিড়ালের প্রতি ভয় বা নিষ্ঠুরতার মাধ্যমে প্রতিক্রিয়া জানায় না। বরং দায়িত্ব, সহমর্মিতা ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সাড়া দেয়।"
সমগ্র ঢাকা শহরের প্রতিটি পথকুকুরকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য ব্যক্ত করে তিনি আরও উল্লেখ করেন, সময়মত টিকাদান প্রাণী ও মানুষ উভয়ের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি কলার পরানো থাকলে এলাকার বাসিন্দা ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ খুব সহজেই টিকাপ্রাপ্ত কুকুরগুলোকে চিহ্নিত করতে পারবেন।
অনুষ্ঠানে সার্বিক প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে দাওয়াতের মহাসচিব নাজনীন হক আকবর বলেন, "এই পৃথিবী শুধু মানুষের জন্য সৃষ্টি হয়নি। সকল প্রাণীর বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। অন্যথায় পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়বে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।"
এ সময় তিনি সর্বস্তরের মানুষকে প্রাণিকুলের প্রতি আরও যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার উদাত্ত আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব জয়া কবীরসহ এলাকার ব্যক্তি ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন