সংবাদ

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
উৎসব ও প্রার্থনায় মুখর সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। ছবি : সংবাদ

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও অশুভ শক্তির বিনাশের ওপর জোর দেন।

ঝিনাইদহ:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।’ শুক্রবার 
(৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রামগোপাল মন্দির চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিশু-কিশোররা রাধা, কৃষ্ণ, কংস ও বসুদেবসহ বিভিন্ন চরিত্রে সাজে সজ্জিত হয়ে অংশ নেয়, যা উৎসবে বিশেষ মাত্রা যোগ করে। এ ছাড়া বিশ্বমানবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

বাগেরহাট:
বাগেরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। শহরের শালতলা শ্রী শ্রী হরিসভা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ও নির্বিঘ্নে ধর্ম পালন করবেন, প্রশাসন আপনাদের পাশে আছে।’ অনুষ্ঠানে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবানন্দ ও জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ):
নওগাঁর সাপাহারে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় কালী মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক দীলিপ সাহাসহ কয়েক হাজার ভক্ত।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত