সংবাদ

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা


নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা
উদ্দিন আহমেদ

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে রান্নাঘরে রান্নার কাজ করছিলেন মা সূর্য বানু। এ সময় তার কাছে নেশার টাকা চান ছেলে উদ্দিন আহমেদ। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে রান্নাঘরের ভেতরেই কাস্তে দিয়ে মায়ের গলা কেটে হত্যা করেন তিনি।

হত্যাকাণ্ডের পর উদ্দিন আহমেদ পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে রান্নাঘরে রান্নার কাজ করছিলেন মা সূর্য বানু। এ সময় তার কাছে নেশার টাকা চান ছেলে উদ্দিন আহমেদ। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে রান্নাঘরের ভেতরেই কাস্তে দিয়ে মায়ের গলা কেটে হত্যা করেন তিনি।

হত্যাকাণ্ডের পর উদ্দিন আহমেদ পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত