সংবাদ

হাঁটুপানিতে ডুবল দিল্লি বিমানবন্দর, ৫ ফ্লাইট ডাইভার্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

হাঁটুপানিতে ডুবল দিল্লি বিমানবন্দর, ৫ ফ্লাইট ডাইভার্ট
ভারী বৃষ্টিতে প্লাবিত দিল্লি বিমানবন্দর, যাত্রীদের দুর্ভোগ

ভারী বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেট এলাকায় হাঁটুপানি জমে গেছে। এতে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় দিল্লিগামী পাঁচটি ফ্লাইট লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিল্লি ও তার আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিমানবন্দরের টার্মিনালের সামনের সড়ক ও প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাত্রীদের ছবিতে দেখা যাচ্ছে, তারা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজ ট্রলি ঠেলে প্রবেশ গেটের দিকে যাচ্ছেন।

মানসি নামের এক যাত্রী বলেন, ‘এমন কিছু আমি আগে কখনো দেখিনি। এখানে অনেক পানি। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আগমনী গেটের দিকে যেতে পারি।’

আরেক যাত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমন হয়েছিল। এ বছর আবারও একই ঘটনা দেখছি। এবার বৃষ্টির তীব্রতা একটু বেশি। আজ জন্মাষ্টমী হওয়ায় পূজার আয়োজনও চলছে।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতার কারণে যাত্রী চলাচলে সমস্যা তৈরি হলে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট লখনৌ বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো আবার দিল্লিতে আসে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গণপরিবহনে দেরিও হতে পারে।

আইএমডির তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সূত্র: এএনআই

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হাঁটুপানিতে ডুবল দিল্লি বিমানবন্দর, ৫ ফ্লাইট ডাইভার্ট

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত