সংবাদ

কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বড় কাঞ্চনপুর এলাকার চেয়ারম্যানবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হতাহত ব্যক্তিদের কারোরই নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় দুজন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বড় কাঞ্চনপুর এলাকার চেয়ারম্যানবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হতাহত ব্যক্তিদের কারোরই নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় দুজন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত