সংবাদ

সাপাহারে সড়কের বেহাল দশা, জনজীবন অতিষ্ঠ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

সাপাহারে সড়কের বেহাল দশা, জনজীবন অতিষ্ঠ
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে সাব-রেজিস্ট্রার অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, কাদা-পানি, অবৈধ দখল আর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে যাওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াত দুরূহ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখা হয়েছে ইট-বালিসহ নানা নির্মাণসামগ্রী। এতে রাস্তাটি আরও সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রধান ফটকের সামনেই রাস্তার ওপর ইট-বালির স্তূপ দেখা গেছে।

সড়কটি ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান যাতায়াতের পথ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই কর্দমাক্ত ও ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এছাড়া সাব-রেজিস্ট্রার অফিস ও হাসপাতালে আসা সেবাগ্রহীতারাও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। যত্রতত্র ময়লা ফেলায় এলাকাটিতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি দখলমুক্ত করে সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী আশা করছেন, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই সড়কটি চলাচলের উপযোগী হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে সড়কের বেহাল দশা, জনজীবন অতিষ্ঠ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত