সংবাদ

পুরান ঢাকার পনির চা তৈরির সহজ রেসিপি


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

পুরান ঢাকার পনির চা তৈরির সহজ রেসিপি

বিরিয়ানি, বাকরখানি আর মসলাদার নানা পদের জন্য পরিচিত পুরান ঢাকার খাবারের জগতে এবার যোগ হতে পারে ভিন্ন স্বাদের এক পানীয় - পনির চা। গরম দুধ চায়ের সঙ্গে পনিরের সংমিশ্রণ পরিচিত চায়ের স্বাদে এনে দেয় নতুনত্ব। ভিন্ন স্বাদের পানীয় চেখে দেখতে পছন্দ করেন যারা, তারা চাইলে ঘরেই তৈরি করতে পারেন এই চা।

পনির চা বানাতে যা লাগবে

·         চা পাতা - ২ টেবিল চামচ

·         তরল দুধ - ১ কাপ

·         পনির - পরিমাণমতো

·         পানি - ১ কাপ

·         চিনি - স্বাদ অনুযায়ী

·         এলাচ ও দারুচিনি গুঁড়া - সামান্য

যেভাবে তৈরি করবেন

  • প্রথম ধাপ: একটি পাত্রে পানি গরম করে তাতে চা পাতা, সামান্য চিনি, এলাচ ও দারুচিনি গুঁড়া দিন। ভালোভাবে ফুটিয়ে ঘন চায়ের লিকার তৈরি করুন।
  • দ্বিতীয় ধাপ: অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে ক্রিমি ভাব এলে চুলা থেকে নামিয়ে নিন।
  • তৃতীয় ধাপ: পরিবেশনের কাপে ছোট ছোট টুকরো করে পনির রাখুন। এর ওপর ধীরে ধীরে গরম দুধ ঢেলে দিন।
  • চতুর্থ ধাপ: এবার কাপে চায়ের লিকার মেশান। মিষ্টি বেশি পছন্দ হলে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

সবশেষে গরম গরম পরিবেশন করুন পনির চা। দুধের ঘনত্ব, চায়ের সুবাস ও নরম পনিরের সমন্বয়ে পরিচিত চায়ের স্বাদে মিলবে নতুন অভিজ্ঞতা

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


পুরান ঢাকার পনির চা তৈরির সহজ রেসিপি

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বিরিয়ানি, বাকরখানি আর মসলাদার নানা পদের জন্য পরিচিত পুরান ঢাকার খাবারের জগতে এবার যোগ হতে পারে ভিন্ন স্বাদের এক পানীয় - পনির চা। গরম দুধ চায়ের সঙ্গে পনিরের সংমিশ্রণ পরিচিত চায়ের স্বাদে এনে দেয় নতুনত্ব। ভিন্ন স্বাদের পানীয় চেখে দেখতে পছন্দ করেন যারা, তারা চাইলে ঘরেই তৈরি করতে পারেন এই চা।

পনির চা বানাতে যা লাগবে

·         চা পাতা - ২ টেবিল চামচ

·         তরল দুধ - ১ কাপ

·         পনির - পরিমাণমতো

·         পানি - ১ কাপ

·         চিনি - স্বাদ অনুযায়ী

·         এলাচ ও দারুচিনি গুঁড়া - সামান্য

যেভাবে তৈরি করবেন

  • প্রথম ধাপ: একটি পাত্রে পানি গরম করে তাতে চা পাতা, সামান্য চিনি, এলাচ ও দারুচিনি গুঁড়া দিন। ভালোভাবে ফুটিয়ে ঘন চায়ের লিকার তৈরি করুন।
  • দ্বিতীয় ধাপ: অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে ক্রিমি ভাব এলে চুলা থেকে নামিয়ে নিন।
  • তৃতীয় ধাপ: পরিবেশনের কাপে ছোট ছোট টুকরো করে পনির রাখুন। এর ওপর ধীরে ধীরে গরম দুধ ঢেলে দিন।
  • চতুর্থ ধাপ: এবার কাপে চায়ের লিকার মেশান। মিষ্টি বেশি পছন্দ হলে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

সবশেষে গরম গরম পরিবেশন করুন পনির চা। দুধের ঘনত্ব, চায়ের সুবাস ও নরম পনিরের সমন্বয়ে পরিচিত চায়ের স্বাদে মিলবে নতুন অভিজ্ঞতা


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত