মানুষ ধোঁকা, শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হতে হতে দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ‘সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। জনগণের এই প্রত্যাশা পূরণে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।‘
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
কর্মশালায় জামায়াতের বিরুদ্ধে উত্থাপিত ১৯৭১ সালের বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এটিএম মাছুম বলেন, ভবিষ্যতে নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পিত হলে জনগণের প্রত্যাশা পূরণে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। সে জন্য মজবুত ঈমান ও নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। কোনো পরিস্থিতিতেই হতাশ বা ভেঙে পড়া যাবে না।
কর্মশালার প্রশ্নোত্তর পর্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা সতর্ক করে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
কর্মশালায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলাম, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমির ইসহাক খোন্দকার, মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, লন্ডনপ্রবাসী নেতা অধ্যাপক মফিজুর রহমান (ভার্চুয়ালি), জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন