সংবাদ

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৩


প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৩
ছবি : সংবাদ

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের প্রস্তুতিকালে ১৩ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১০ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপাল দশমীঘাট সংলগ্ন এলাকায় ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের নির্দেশনায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন- এনায়েত হোসেন শাহরিয়ার (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), ইমাম হোসেন (১৭), মো. ইমাম হোসেন (১৯), মো. এমরান হোসেন (১৭), রাকিবুল ইসলাম (২০), মো. আশরাফুল ইসলাম (১৭), মো. জিহাদ (১৭), তারেক হোসেন (২২) এবং অন্য দুই শাহাদাত হোসেন। গ্রেপ্তারকৃতরা ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

একই দিনে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংবাদকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৩

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের প্রস্তুতিকালে ১৩ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১০ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপাল দশমীঘাট সংলগ্ন এলাকায় ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের নির্দেশনায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন- এনায়েত হোসেন শাহরিয়ার (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), ইমাম হোসেন (১৭), মো. ইমাম হোসেন (১৯), মো. এমরান হোসেন (১৭), রাকিবুল ইসলাম (২০), মো. আশরাফুল ইসলাম (১৭), মো. জিহাদ (১৭), তারেক হোসেন (২২) এবং অন্য দুই শাহাদাত হোসেন। গ্রেপ্তারকৃতরা ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

একই দিনে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংবাদকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত