সংবাদ

বাজারে লেনোভোর নতুন এআই ল্যাপটপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

বাজারে লেনোভোর নতুন এআই ল্যাপটপ
ছবি : সংগৃহীত

দেশের বাজারে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন দুটি লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ল্যাপটপগুলো এআইভিত্তিক কাজ, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কম্পিউটিংয়ের জন্য তৈরি। কম তাপ উৎপাদন, ব্যাটারি সাশ্রয় এবং উন্নত পারফরম্যান্সের পাশাপাশি এতে এআই প্রসেসিংয়ের সুবিধা রয়েছে।

নতুন সিরিজের দুটি মডেলের মধ্যে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই (৮৩ইউআর০০এবিএলকে) মডেলে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর। ৬ কোরের এই প্রসেসরে রয়েছে ২টি পারফরম্যান্স কোর (পি-কোর) ও ৪টি লো-পাওয়ার এফিশিয়েন্ট কোর (এলপিই), ৬ থ্রেড এবং ১২ এমবি ক্যাশ। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এ মডেলে সর্বোচ্চ ৬৪ টেরাফ্লপস পার সেকেন্ড (টপস) এআই বুস্ট পাওয়া যাবে। মডেলটির দাম ১ লাখ ২২ হাজার টাকা।

অন্য মডেল লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই (৮৩ইউআর০০এসিএলকে)-তে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। এতে ৮ কোরের মধ্যে ৪টি পি-কোর ও ৪টি এলপিই কোর, ৮ থ্রেড এবং ১২ এমবি ক্যাশ রয়েছে। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এ মডেলে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট পাওয়া যাবে। এর দাম ১ লাখ ৪১ হাজার টাকা।

দুটি মডেলেই রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‌্যাম ও ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি। ডিসপ্লে হিসেবে রয়েছে ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস প্যানেল, যার উজ্জ্বলতা ৪০০ নিটস। ডিসপ্লেতে অ্যান্টি-গ্লেয়ার সুবিধার পাশাপাশি টিইউভি লো ব্লু-লাইট সার্টিফিকেশন রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে ফুল এইচডি ক্যামেরার সঙ্গে আইআর ক্যামেরা রয়েছে। গ্রাফিকসের জন্য ব্যবহৃত হয়েছে ইন্টেল এক্সই৩ গ্রাফিকস। অডিও সুবিধায় রয়েছে ডলবি অডিও-অপ্টিমাইজড ২ ওয়াটের দুটি স্পিকার। সংযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬এক্স ২+। ল্যাপটপ দুটিতে ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্বের সুবিধাও রয়েছে।

লুনার গ্রে রঙের ল্যাপটপ দুটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ ১১ হোম। সঙ্গে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাজারে লেনোভোর নতুন এআই ল্যাপটপ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত