সংবাদ

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বড় একটি অংশই শিশু ও কিশোর-কিশোরী। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো জানান, দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। তারা পিকো দো ফোগো আগ্নেয়গিরির কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে একটি শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরছিলেন। পথে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচের একটি দুর্গম পাথুরে উপত্যকায় পড়ে যায়।

জানা গেছে, এই শিক্ষা সফরটি কোনো স্কুলের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। বাসের চালক প্রতিবছর নিজ খরচে ও ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য এই ভ্রমণের আয়োজন করতেন। এবারের দুর্ঘটনায় সেই চালক নিজেও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা রাতভর কাজ করে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজনকে ইতিমধ্যে দাফন করা হয়েছে এবং বাকিদের মরদেহ দ্রুত দাফনের প্রক্রিয়া চলছে। কেপ ভার্দের সড়ক ব্যবস্থা সাধারণত উন্নত এবং যানবাহনগুলো ত্রুটিমুক্ত থাকলেও কেন এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত