সংবাদ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম
বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে ড. মো. রফিকুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে সরকার তাকে প্রেষণে বিপিসির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব প্রদান করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ এই কর্মকর্তার নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে ড. মো. রফিকুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে সরকার তাকে প্রেষণে বিপিসির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব প্রদান করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ এই কর্মকর্তার নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত