বাংলাদেশে কার্যক্রমের ১২ বছর পূর্তি উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। আজ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই বিশেষ কেনাকাটার উৎসব চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়সহ নানা আকর্ষণীয় অফার থাকছে।
দারাজ কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পেইন চলাকালীন থাকছে ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ ও ‘হট ডিলসে’ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া গ্রাহকেরা প্রি-পেমেন্ট ভাউচার ব্যবহারের সুযোগ পাবেন এবং দেশের ৬৪টি জেলাতেই মিলবে বিনা মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার (ফ্রি ডেলিভারি) সুবিধা।
বিশেষ এই আয়োজনে নির্দিষ্ট সময়ে ব্র্যান্ডগুলোর বিশেষ ছাড় নিয়ে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’। এ ছাড়া ১০ ও ১৪ সেপ্টেম্বর থাকছে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’। হায়ার, ইউনিলিভার, ওরাইমো, রিয়েলমি ও সুপারব্র্যান্ডের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর জন্য থাকছে আলাদা বিশেষ আয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয় বাড়াতে ‘দারাজ চয়েস’ বিভাগেও থাকছে বিশেষ অফার।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় মিলবে বাড়তি সাশ্রয়। বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ১৬০ টাকা ছাড় এবং নগদে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে কেনাকাটা করলে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে কিস্তি সুবিধায় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ থাকছে।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ‘গ্রাহক, বিক্রেতা ও ব্র্যান্ড অংশীদারদের অকুন্ঠ সহযোগিতায় বাংলাদেশে আমরা এক যুগের পথচলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। দেশের ডিজিটাল বাণিজ্য খাতে নতুন সুযোগ তৈরি এবং গ্রাহকদের সাশ্রয়ী ও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি আমরা বজায় রাখব।’
আপনার মতামত লিখুন