সংবাদ

৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের অভিযোগে

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের অভিযোগে
আলমারি ও ড্রয়ার ভেঙে রক্ষিত ৮০ ভরি স্বর্ণ এবং ব্যবসায়িক কাজের জন্য রাখা নগদ ২ কোটি টাকা লুট করে নেয়। ছবি : সংবাদ

ফরিদপুরের কানাইপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় করা এই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কানাইপুরের হোগলাকান্দি এলাকায় ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সৌরভ মোল্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র লোক আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ত্রাস সৃষ্টি করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে রক্ষিত ৮০ ভরি স্বর্ণ এবং ব্যবসায়িক কাজের জন্য রাখা নগদ ২ কোটি টাকা লুট করে নেয়।

শামীম আহমেদের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। বাড়ির পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ির তালা ভাঙার চেষ্টা করার সময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার পথে তারা ওই ব্যবসায়ীর মালিকানাধীন ‘কে.বি ব্রিকস’ নামের ইটভাটায় গিয়ে হিসাবের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

এদিকে দিনের আলোয় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন তারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, 'মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।'

ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত সৌরভ মোল্লা পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের অভিযোগে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত