সংবাদ

যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় বাংলাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় বাংলাদেশ
ছবি : সংগৃহীত

​বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ প্রত্যাশার কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনগণের সঙ্গে জনগণের (পিপল-টু-পিপল) যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিশদ আলোচনা হয়।

​গণতন্ত্র সুসংহত করতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'সরকার নগর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও অর্থনীতির টেকসই রূপান্তরে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির মানোন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে অংশীদারত্বের নতুন সুযোগ রয়েছে। এই পারস্পরিক সহযোগিতার বিস্তার দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।'

​ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল্যায়ন করে নাগরিকদের মধ্যকার যোগাযোগ আরও গভীর করার ওপর জোর দেন। তিনি নগর উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের চলমান সহায়তা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া তৃণমূল পর্যায় থেকে সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ‘বটম-আপ গভর্ন্যান্স’ বা নিচের স্তর থেকে শাসনব্যবস্থা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

​বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, “যুক্তরাজ্যের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের আধুনিকায়ন, অর্থনৈতিক অংশীদারত্ব ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনাসহ বহুমুখী ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অর্থবছর যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

​এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত