সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ উপনির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট জাতীয় সংসদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২২ আগস্ট সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ উপনির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট জাতীয় সংসদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২২ আগস্ট সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত