সংবাদ

কক্সবাজার সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

কক্সবাজার সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি : সংবাদ

কক্সবাজারের সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক নুর মোহাম্মদ উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৩ ব্লকের মো. অলি আহমদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অবস্থান নেন ঘুমধুম বিওপির সদস্যরা। এ সময় সীমান্ত পার হয়ে আসা সন্দেহভাজন রোহিঙ্গা যুবক নুর মোহাম্মদকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাঁকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক নুর মোহাম্মদ উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৩ ব্লকের মো. অলি আহমদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অবস্থান নেন ঘুমধুম বিওপির সদস্যরা। এ সময় সীমান্ত পার হয়ে আসা সন্দেহভাজন রোহিঙ্গা যুবক নুর মোহাম্মদকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাঁকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত