সংবাদ

অপতথ্য রুখতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

অপতথ্য রুখতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
পিআইবির উদ্যোগে ফেনীতে তিন দিনের আধুনিক সাংবাদিকতা কর্মশালা। ছবি : সংবাদ

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ফেনী এলজিইডি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান এবং এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামিল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শাহজালাল ভূঞা, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্য রেহানা আলম মিতু। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম বলেন, 'ডিজিটাল যুগে সাংবাদিকতার ধরন খুব দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি ও মাল্টিমিডিয়ার এই যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভুয়া খবর ও অপতথ্য রোধে সাংবাদিকদের আধুনিক ফ্যাক্ট চেকিং কৌশলে দক্ষ হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কীভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও প্রশিক্ষণ নেওয়া জরুরি।'

তিন দিনব্যাপী এই আয়োজনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই টুলসের ব্যবহার, মোবাইল জার্নালিজম, ভিডিও ও ছবি সম্পাদনা, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক কৌশল শেখানো হবে। এ ছাড়া সাইবার নিরাপত্তা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে বিশেষ সেশন থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অপতথ্য রুখতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত