সংবাদ

যানবাহনের কাগজপত্র হালনাগাদে বিআরটিএর জরুরি নির্দেশনা


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

যানবাহনের কাগজপত্র হালনাগাদে বিআরটিএর জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২৯ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার অতিরিক্ত জরিমানা ছাড়াই মোটরযানের এসব কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যের কথা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া বা কোনো সারচার্জ না দিয়ে শুধু মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের যাবতীয় কাগজপত্র নবায়ন করা যাবে।

এই বিশেষ ছাড়ের আওতায় গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ মিলবে। বিআরটিএ কর্তৃপক্ষের মতে, গ্রাহকদের সার্বিক সুবিধার্থে এটিই চূড়ান্ত সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে যানবাহন মালিক ও চালকদের বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


যানবাহনের কাগজপত্র হালনাগাদে বিআরটিএর জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২৯ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার অতিরিক্ত জরিমানা ছাড়াই মোটরযানের এসব কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যের কথা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া বা কোনো সারচার্জ না দিয়ে শুধু মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের যাবতীয় কাগজপত্র নবায়ন করা যাবে।

এই বিশেষ ছাড়ের আওতায় গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ মিলবে। বিআরটিএ কর্তৃপক্ষের মতে, গ্রাহকদের সার্বিক সুবিধার্থে এটিই চূড়ান্ত সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে যানবাহন মালিক ও চালকদের বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত