সংবাদ

সাবেক এমপি স্বপনসহ ৫৪ জন আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

সাবেক এমপি স্বপনসহ ৫৪ জন আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি : সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়া ও রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ ৫৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বেনজির আহমেদ বাদী হয়ে কলারোয়া থানায় মামলাটি (মামলা নম্বর: ৭) দায়ের করেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার মজিব, মজনু চৌধুরী, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন, আফজাল হোসেন হাবিল, ডালিম, নিশান ও স ম গোলাম মোর্শেদ এবং যুবলীগ নেতা কাজী শাহাজাদা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া পরিষদের সামনের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে উসকানিমূলক স্লোগান দেন এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জনশৃঙ্খলা বিঘ্ন ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নিবন্ধিত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে মামলার এজাহারনামীয় আসামি 'নাহিদ মেম্বার' নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি স্বপনসহ ৫৪ জন আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়া ও রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ ৫৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বেনজির আহমেদ বাদী হয়ে কলারোয়া থানায় মামলাটি (মামলা নম্বর: ৭) দায়ের করেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার মজিব, মজনু চৌধুরী, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন, আফজাল হোসেন হাবিল, ডালিম, নিশান ও স ম গোলাম মোর্শেদ এবং যুবলীগ নেতা কাজী শাহাজাদা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া পরিষদের সামনের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে উসকানিমূলক স্লোগান দেন এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জনশৃঙ্খলা বিঘ্ন ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নিবন্ধিত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে মামলার এজাহারনামীয় আসামি 'নাহিদ মেম্বার' নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত