সংবাদ

আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চারজন স্বতন্ত্র পরিচালক একযোগে পদত্যাগ করেছেন।

র‌বিবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় তারা এই পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্রে নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন: বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক ডিএমডি মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন পরিচালনা পর্ষদ বাতিল করে এই চারজনসহ পাঁচ সদস্যের একটি স্বতন্ত্র পর্ষদ গঠন করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে গত ১৫ জুলাই আগের নিয়োগপ্রাপ্তদের বহাল রেখেই পুরনো উদ্যোক্তা-পরিচালকদের ফিরিয়ে আনা হয়, যেখানে আগে গঠিত পর্ষদের কেবল লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার চেয়ারম্যান হিসেবে বহাল থাকেন।

​স্বতন্ত্র পরিচালকদের এই বিদায় এবং ব্যাংকের ভেতরের বর্তমান অবস্থা সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সংবাদকে জানান, "কেন্দ্রীয় ব্যাংক এসব স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছিলো। যেহেতু পুরনো মালিকদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে সে কারণে আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়েছে।"

ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, গত ১৫ জুলাই পর্ষদে পুরনো মালিকরা ফিরে আসার পর থেকে এই স্বতন্ত্র পরিচালকেরা বিভিন্ন ইস্যুতে এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলেন।

​এর আগে, বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই পর্ষদে নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেয়, যার মধ্যে পাঁচজনই চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপ সংশ্লিষ্ট। আওয়ামী লীগ সরকার আমলে আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ এবং সে সময় ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। বর্তমানে নতুন যুক্ত হওয়া পর্ষদে তাদের আগের অনেকেরই পুনর্বাসন ঘটেছে।

পুনর্গঠিত এই পর্ষদে বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন বদিউর রহমান এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন লিয়াকত আলী চৌধুরী। এছাড়া পরিচালক হিসেবে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আল-আরাফাহ ইসলামি ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত