সংবাদ

একদিন না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম

একদিন না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। টানা চার দফা কমানোর পর বুধবার (২৮ অক্টোবর) দাম বাড়ানোর কথা জানানোর ২৪ ঘণ্টা না পেরোতেই ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই কার্যকর হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল, যা ভ্যাটসহ দাঁড়িয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। মাত্র একদিনের ব্যবধানে তা আরও বেড়ে পৌনে আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছাল।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


একদিন না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। টানা চার দফা কমানোর পর বুধবার (২৮ অক্টোবর) দাম বাড়ানোর কথা জানানোর ২৪ ঘণ্টা না পেরোতেই ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই কার্যকর হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল, যা ভ্যাটসহ দাঁড়িয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। মাত্র একদিনের ব্যবধানে তা আরও বেড়ে পৌনে আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছাল।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত