সংবাদ

ওড়না পেঁচিয়ে দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মৃত্যু

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ওড়না পেঁচিয়ে দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে সড়ক দুর্ঘটনায় সৌখিনারা আক্তার সৌজি নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দাপুনিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌখিনারা আক্তার ফুলপুর উপজেলার সাহেব রোড এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে স্কুলে যাওয়ার সময় অসাবধানতাবশত চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে ও শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ওড়না পেঁচিয়ে দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে সড়ক দুর্ঘটনায় সৌখিনারা আক্তার সৌজি নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দাপুনিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌখিনারা আক্তার ফুলপুর উপজেলার সাহেব রোড এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে স্কুলে যাওয়ার সময় অসাবধানতাবশত চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে ও শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত